পটুয়াখালী-১ বিজয়ের দ্বারপ্রান্তে বিএনপির আলতাফ হোসেন চৌধুরী,
পটুয়াখালীর চারটি আসনের মধ্যে পটুয়াখালী-১ সদর আসনটির বিজয় নিশ্চিত হয়ে গিয়েছে ভোটের আগেই। এখন শুধূ ভোটের আনুষ্ঠানিকতাটাই বাকী রয়েছে। কেননা পটুয়াখালী-১ (সদর, দুমকী, মির্জাগঞ্জ) আসনটি বিএনপির প্রার্থী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী তার প্রতিদ্বন্দি প্রার্থীদের চেয়ে ভোটের দৌড়ে অনেক এগিয়ে রয়েছেন। কেননা এ আসনে বিগত জোট সরকারের সময় তিনি এ আসন থেকে নির্বাচীত হয়ে স্বরাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী থাকা অবস্থায় এলাকার ব্যাপক উন্নয়ন সহ আইনশৃংক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছিলেন।
এবারের নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দি হিসেবে রয়েছেন ১০ দলীয় জোটের এবি পার্টির প্রার্থী প্রফেসর মেজর (অব:) ডা: ওহাব মিনার।
এছাড়াও এ আসনে আরোও উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে রয়েছেন ইসলামী আন্দোলনের ফিরোজ আলম।
গত সোমবার বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন গণ অধিকার পরিষদের (জিওপি) মনোনীত প্রার্থী কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম।
তিনি এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শহিদুল ইসলাম ফাহিম বলেন, মূলত পটুয়াখালী-০৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরকে বিএনপির পক্ষ থেকে দেওয়া সাংগঠনিক সমর্থনের প্রতিদান এবং দীর্ঘদিনের ‘ভ্রাতৃত্বপূর্ণ’ সম্পর্কের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বক্তারা একে ‘অনন্য রাজনৈতিক সমঝোতা ও ঐক্য’ হিসেবে অভিহিত করেন। তিনি আরো বলেন, "নির্বাচনী বিধি অনুযায়ী ব্যালট পেপারে আমার প্রতীক থাকলেও, পটুয়াখালীর মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং একটি শক্তিশালী জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমি আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন দিচ্ছি। এখন থেকে আমার সকল সাংগঠনিক শক্তি ও সমর্থকরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করবে।"
এ ছাড়াও আলতাফ হোসেন চৌধুরীর সবচেয়ে বড় পাওনা তার নিজস্ব একটি উপজেলা মির্জাগঞ্জ রয়েছে সংসদীয় আসনের মধ্যে, সেখানেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সার্বিক বিবেচনায় পটুয়াখালী-১ আসনটি দীর্ঘদিন পরে একটি সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপির কাছে ফেরত আসছে।
পটুয়াখালী-১ আসনটি পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৫ হাজার ৮৩৫ জন। এর মধ্যে সদরে ৩ লাখ ৯ হাজার ৩৩১ জন, মির্জাগঞ্জে ১ লাখ ২০ হাজার ৫০৬ জন, দুমকী উপজেলায় ৭৫ হাজার ৯৯৮ জন।১৯৯১ সালের পর থেকে পটুয়াখালী সদর আসনে প্রতিটি বৈধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিএনপি আওয়ামীলীগের প্রার্থীদের ভোটের পার্থক্য থাকে ৫ থেকে ১৫ হাজারের মধ্যে।
Aminur / Aminur
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার