ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাইয়ে সরকারি কর্মচারীদের ৩ দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৩-২-২০২৬ রাত ৮:১

নওগাঁর আত্রাইয়ে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে সমাপনী দিনের এই কর্মসূচি পালিত হয়।
​বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, আত্রাই উপজেলা শাখার ব্যানারে গত ১ ফেব্রুয়ারি-২০২৬ ইং তারিখ থেকে শুরু হওয়া এই অবস্থান ধর্মঘট বিক্ষোভ কর্মসূচি ৩ ফেব্রুয়ারি দুপুর ১১টায় শেষ হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরা।
​সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান বজায় রাখতে ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত গেজেট প্রকাশ করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে ৭ দফা দাবি বাস্তবায়ন না করা হয়, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
​এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. এমদাদুল হক, সহকারী প্রশাসনিক অফিসার মোঃ জিয়াউর রহমান, সিএ সঞ্জয় কুমার দও, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের মো. ইসমাইল হোসেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মো. ইকরামুল, অফিস প্রধান রাঙ্গা বাবু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাশিয়ার ভানু চন্দ্র দাস প্রমূখ। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
​এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে দাবির স্বপক্ষে একাত্মতা ঘোষণা করেন। ৩ দিনের এই কর্মসূচি শেষে কর্মচারীরা পুনরায় নিজ নিজ দাপ্তরিক কাজে যোগদান করেন,  তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Aminur / Aminur

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক