ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে কুকুরের উপদ্রব: ভ্যাকসিন নেই হাসপাতালে, ঝুঁকিতে জনস্বাস্থ্য


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৬ রাত ৮:২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে বিকারগ্রস্ত ও পাগলা কুকুরের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ আহত হচ্ছেন। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারি হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের (এআরভি) তীব্র সংকট, যা স্থানীয় জনস্বাস্থ্যকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। 
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন কুকুরে কামড়ানো রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন। তবে দীর্ঘদিন ধরে হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় ভোগান্তি আরও বেড়েছে।
উপজেলার বিভিন্ন ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, চাহিদার তুলনায় পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না ওষুধ কোম্পানিগুলো। ফার্মেসি মালিকদের মতে, কাঁচামালের সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। অন্যদিকে, কোম্পানির প্রতিনিধিরা জানিয়েছেন, উৎপাদনের তুলনায় চাহিদা বেশি থাকায় সাময়িক সংকট তৈরি হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, “বর্তমানে আমাদের হাসপাতালে ভ্যাকসিন নেই। এ জন্য আবেদন করা হয়েছে। আপাতত আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।” 
অন্যদিকে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র দেবনাথ জানান, “দুই বছর আগে প্রায় ৭০ শতাংশ কুকুরকে টিকা দেওয়া হয়েছিল। বর্তমানে কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দ্রুত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (৩১ জানুয়ারি) পৌর এলাকার দেওয়ানবাড়ি মাদরাসার দুই শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ২০ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। 
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাঘাটে অবাধে ঘুরে বেড়ানো কুকুরের কারণে শিশু, বৃদ্ধ ও পথচারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। ভ্যাকসিন না পেয়ে অনেকেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সাধারণ মানুষের দাবি, দ্রুত পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা এবং বিকারগ্রস্ত কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ