ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিককে হত্যার হুমকি দিলেন ওয়ার্ড কাউন্সিলর
ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকের পিঠের চামড়া তুলে হত্যার হুমকি দিয়েছেন এক যুবলীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর। শুক্রবার (১ অক্টোবর) রাতেই এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিকরা। রাতে সংবাদ সংগ্রহকালে তাদের (৩ সাংবাদিক) এই হুমকির সম্মুখীন হতে হয়। হুমকির শিকার তিন সাংবাদিক হলেন- ঠাকুরগাঁও জেলায় কর্মরত জাগো নিউজের প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিংবিডির প্রতিনিধি মঈনুদ্দীন তালুকদার হিমেল ও দ্য মুসলিম টাইমসের সোহেল রানা।
এ ঘটনা জেলার সচেতন জনসাধারণ জানার পর থেকেই নিন্দার ঝড় ওঠে। অনেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করে নিন্দা জানিয়েছেন।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে শুক্রবার সন্ধায় একটি সংবাদের তথ্য সংগ্রহে য়ায় এই তিন সাংবাদিক। তথ্য ছিল- অবৈধ কিছুসংখ্যক বিড়ির বস্তা আটক করা ও এ বিষয়ে নিয়ে ইউপি চেয়ারম্যান, স্যানিটারি ইন্সপেক্টর ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির অস্বচ্ছতা রয়েছে। ঘটনাস্থলে এর সত্যতা পেয়ে সেই অবৈধ মালের মালিক জতীশ ও নুকুলের সাক্ষাৎকার নিতে তার বাসায় যান তারা। তবে অভিযুক্তরা বাসায় না থাকায় ফিরে যান সাংবাদিকরা। ফেরার পথে নুকুলের নাম্বার থেকে সাংবাদিক সোহেল রানার মুঠোফোনে কল আসে এবং নুকুল একজনের সাথে কথা বলতে বলে। ওই ব্যক্তি মুঠোফোনে বলেন, আমি ঠাকুরগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জামিরুল ইসলাম বলছি, আমার এলাকায় কী কাজে গেছেন? বেশি বাড়াবাড়ি করবেন না। এমন কথা বলার পর তিনি সাংবাদিকদের গায়ের চামড়া ছিলে ফেলার কথা বলেন এবং সাংবাদিকদের অকথ্যভাষায় গালাগালিসহ নানারকম হুমকিসহ হত্যার হুমকি দেন।
এই জামেরুল ইসলাম জেলা সদরের শান্তিনগরে এলাকার বাসিন্দা। তিনি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও সদর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর।
অভিযুক্ত জামিরুল ইসলামেরর কাছে হত্যার হুমকির বিয়ষটি জানতে চাইলে বিয়ষটি এড়িয়ে গিয়ে ফোনটি কেটে দেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আহমেদ বলেন, এ রকম হুমকি স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে। এই কাজটি অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার লক্ষ্যেই করা হয়েছে। এর তীব্র নিন্দ ও প্রতিবাদ জানাই।
হুমকির একটি অডিও রেকর্ড আছে জানিয়ে তিন সাংবাদিক বলেন, এমন হুমকির পর আমরা মনে করছি স্বাধীন সাংবাদিকতায় তিনি ক্ষমতার দাপটে বাধার সৃষ্টি করেছেন। এমতাবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, সাংবাদিকদের হত্যার হুমকির বিয়ষটি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ