নির্বাচনকালীন নিরাপত্তায় দক্ষিণ-পশ্চিমে বিজিবির ব্যাপক প্রস্তুতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাঠপর্যায়ে ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক বিজিবি সদস্য।
বুধবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় অন্তর্ভুক্ত ৬২টি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। এ লক্ষ্যে ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখান থেকে বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, যশোর ব্যাটালিয়ন তাদের দায়িত্বাধীন তিনটি জেলার ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলাতেই দায়িত্ব পালন করছেন ৮ প্লাটুন সদস্য।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সীমান্তে ৪ হাজার ৪২৭ কিলোমিটার নিরাপত্তা নিশ্চিত রাখার পাশাপাশি সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ড্রোন, বডি ওয়ার্ন ক্যামেরা এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কে-নাইন (K-9) ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে ‘রোবাস্ট পেট্রোল’ পরিচালনার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) ও র্যাপিড অ্যাকশন টিম (RAT) প্রস্তুত রয়েছে। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ