ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৪-২-২০২৬ দুপুর ২:৩৬

কুমিল্লা সীমান্ত এলাকা থেকে প্রায় কোটি টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পুর মাঠ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করে বিজিবির টহল দল। উদ্ধারকৃত মোবাইল ফোনের ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটককৃত চোরাচালানি মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ পণ্য পাচার রোধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ