২ লাখ ৮০ হাজার টাকার চেককে ২৮ লাখে রূপান্তরের অভিযোগ
নেত্রকোনা জেলার বারহাট্টা থানায় দায়ের করা একটি চেক জালিয়াতির মামলায় অভিযোগ উঠেছে, প্রকৃত পাওনা ২ লাখ ৮০ হাজার টাকা হলেও সেটিকে ২৮ লাখ টাকা দেখিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী,ভুক্তভোগী টুটুল সরকার (পিতা–সাধন সরকার,গ্রাম–আন্দাদিয়া,উপজেলা– বারহাট্টা,জেলা–নেত্রকোনা) জানান,অভিযুক্ত ওবায়দুল হক ওরফে ওবুল (পিতামৃত লাকচান ব্যাপরি, গ্রাম–হরিয়াতলা,উপজেলা–বারহাট্টা, জেলা–নেত্রকোনা)-এর কাছ থেকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হলেও পরবর্তীতে ১ লাখ টাকা পরিশোধ করা হয়,যা একাধিক সাক্ষীর উপস্থিতিতে প্রদান করা হয়েছে। এ পরিশোধের পর প্রকৃত পাওনা দাঁড়ায় ১ লাখ ৮০ হাজার টাকা।
কিন্তু অভিযোগ রয়েছে,পরিশোধিত ১ লাখ টাকার বিষয়টি গোপন করে এবং সাক্ষ্যপ্রমাণ অস্বীকার করে অভিযুক্ত ব্যক্তি মূল চেকের টাকার অঙ্কে সংখ্যা কাটাছেঁড়া করে ২ লাখ ৮০ হাজার’কে ‘২৮ লাখ’ টাকায় রূপান্তরের চেষ্টা করেন।
দাখিলকৃত চেক ও মামলার নথি পর্যালোচনায় দেখা যায়,টাকার অঙ্কে থাকা ‘৮’ সংখ্যা কেটে সেখানে ‘০’ বসানো হয়েছে,যা কোনোভাবেই বৈধ সংশোধন নয়। আইনজ্ঞদের মতে,এ ধরনের পরিবর্তন সরাসরি চেক জালিয়াতির শামিল।
অভিযুক্ত ওবায়দুল হক তার স্বীকারোক্তিতে দাবি করেন,চেক দেওয়া-নেওয়ার ঘটনা সাত থেকে আট মাস আগের। তবে নথি,সাক্ষ্য ও ভিডিও চিত্র অনুযায়ী প্রকৃত ঘটনা ঘটে ২০২৩ সালের ৩০শে অক্টোবর সোমবার বিকেল ৪টা ২১ মিনিটে,যেদিন একাধিক ব্যক্তির উপস্থিতিতে চেক হস্তান্তর হতে দেখা যায়।
ভুক্তভোগীর দাবি,সব প্রমাণ বিবেচনায় নিলে অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার টাকা পাওয়ার আইনগত অধিকারী। এর বাইরে অতিরিক্ত অর্থ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
স্থানীয় সচেতন মহল বলছে,এ ধরনের চেক জালিয়াতির ঘটনা আর্থিক লেনদেনে ভয়াবহ নজির তৈরি করছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান