বিলাইছড়িতে প্রচারণায় এগিয়ে বিএনপি
রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে বিলাইছড়ি উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় নেতা কর্মীরা। সম্প্রতি বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথ সভা করেছেন । গত ২৭ জানুয়ারিতে হাট- বাজার দিনে বিলাইছড়ি বাজারে সকল ক্রেতা ও বিক্রতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় সহ ভোট চান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান। পরে ধূপ্যাচর, দীঘলছড়ি, বহলতলী, সাক্রাছড়ি মূখ পাড়া গণসংযোগ ও লিফলেট বিতরণ ও পাংখোয়া পাড়া ও কেংড়াছড়ি বাজারে জনসমাবেশ লিফলেট বিতরণ হাজাছড়িতে পথসভা শেষ করেছে এর পর থেকে ঘরে বসে নেই উপজেলা বিএনপি।
ইতোমধ্যে দেখা গেছে, বিএনপির সভাপতি সালাম ফকির, সাধারণ সম্পাদক মো জাফর আহাম্মদ, রেজাউল করিম রনি, শান্তি রায় চাকমা, জয়সিন্ধু, ধন মুনি চাকমা, শামশু তঞ্চঙ্গ্যা,যতীন তঞ্চঙ্গ্যা,রিনলম পালম বম এর নেতৃত্বে প্রচারে বাঙ্গাল কাটা, ভালাছড়ি, দোসরী পাড়া, আমতলী, ফারুয়া বাজার, তক্তানালা, ফারুয়া বাজার, গোয়াইনছড়ি, এগুয়াছুঁই,ওরাছড়ি,তক্তালা, তাড়াতাড়ি, যমুনা ছড়ি, শুক্করছড়ি সহ উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায়। বসে নেই বিএনপির প্রত্যেক নেতা কর্মী। দুর থেকে ভোটারের কাছে গিয়ে একটি লিফলেট ধরিয়ে দিচ্ছেন, বাদ যাচ্ছেন না লেবার থেকে শুরু করে কৃষক শ্রমিক, ব্যবসায়ী। ছুটে যাচ্ছেন ক্ষেতে হাওয়া মানুষের কাছে।
Aminur / Aminur
মান্দায় হাটের উন্নয়নে পৌণে ১৯ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ
বাকেরগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ
চাঁদপুরে ওয়াজ মাহফিলে সাংবাদিকদের নিয়ে আব্বাসীর বিতর্কিত মন্তব্য
ধামরাইয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শালিখায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউপি চেয়ারম্যান আলী হোসাইন শিকদার
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
কালিগঙ্গা নদীতে অতিরিক্ত বোঝাই ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, মা এখনও নিখোঁজ
নাগেশ্বরীর ভিতরবন্দে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন সাইদুর রহমান লিটন
গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন
২৪ দিন পর বনে মিলল নিখোঁজ কিশোর সবুজের দেহবশেষ
তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে নওগাঁ সদরের ১২৮ মণ্ডপে মণ্ডপে এমপি ধলু