ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লালমাই উপজেলা নামে মাত্র, দৃশ্যমান কোনো উন্নয়ন নেই - ইয়াছিন আরাফাত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৪-২-২০২৬ দুপুর ৩:৫৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাও. মুহাম্মদ  ইয়াছিন আরাফাত বলেছেন, “লালমাই উপজেলা নামে মাত্র উপজেলা—এখানে দৃশ্যমান কোনো উন্নয়ন নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ইয়াছিন আরাফাত বলেন, লালমাই-নাঙ্গলকোট দেশের সবচেয়ে অবহেলিত জনপদগুলোর একটি। এই এলাকায় এখনো কোনো সরকারি হাসপাতাল কিংবা সাব-রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠিত হয়নি। সরকারি বিভিন্ন দপ্তরের কাজ সম্পন্ন করতে স্থানীয়দের আজও সদর দক্ষিণ উপজেলায় যেতে হয়, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, নির্বাচিত হলে এই অবহেলিত জনপদে সরকারি সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিশেষ করে ফায়ার সার্ভিস স্থাপন, যুবকদের কর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু, সামাজিক সুবিচার নিশ্চিতকরণ, মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে তিনি লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের মজলিশে শূরা সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মুফতি ইমাম হোসেন, ইউনিয়ন আমীর মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়নের আমীর মাওলানা নাঈম সিদ্দিকী, ইউনিয়ন সেক্রেটারি ইকবাল হোসেন, জাকির হোসেন, আবদুল কাইয়ূম, বাকী বিল্লাহ প্রমুখ।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ