বগুড়ায় পৃথক অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার: অস্ত্র উদ্ধার
বগুড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির ঘটনায় জড়িত দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার শাহজাহানপুর ও বগুড়া সদর এলাকায় পরিচালিত এসব অভিযানে একজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং অপরজনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
সেনাবাহিনীর বিশেষ অভিযানে বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনাপাড়া গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান ওরফে আতিক (৩৫) কে গ্রেফতার করা হয়।
অভিযানে তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ব্রিটিশের তৈরি একটি রিভলবার, ৪ রাউন্ড তাজা গুলি, একটি ফাঁকা ম্যাগাজিন এবং শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়াও তার কাছ থেকে অবৈধ নিষিদ্ধ ঘোষিত কোকেন ও ইয়াবা এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযানে একটি ভুয়া সাংবাদিক কার্ড ও দুইটি পাসপোর্টও জব্দ করেছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, আতিক শাহজাহানপুর এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
অন্যদিকে, বগুড়ায় র্যাব-১২ সিপিএসসি’র অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ রতন (৩৩) কে গ্রেফতার করা হয়েছে। রতনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের করা একটি চাঁদাবাজি ও মারধরের মামলায় তিনি এজাহারনামীয় পলাতক আসামী ছিলেন।
গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় বগুড়া শহরের ঠনঠানিয়া কোচ টার্মিনালের টিআর ট্রাভেল কাউন্টারে ধারালো দা নিয়ে চাঁদার টাকা দাবি করে বুকিং মাস্টার মোঃ রইচ উদ্দিনকে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র্যাব-১২ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বগুড়া শহরের মালতিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Aminur / Aminur
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন