ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে রিতার পক্ষে ভোটারদের বিশাল মিছিল ও শোডাউন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৪-২-২০২৬ রাত ৯:৫

মানিকগঞ্জ - ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার পক্ষে সাধারণ ভোটারদের উদ্যোগে এক বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। মিছিলে জেলার সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার সাধারণ কৃষক, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বুধবার বিকাল ৩ টার দিকে সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াটি রামকৃষ্ণ মিশনের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়। বালিয়াটি বাজার, উপজেলা পরিষদ হয়ে  পরে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া বাজারে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আফরোজা খানম রিতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং তার প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের কথা তুলে ধরেন। কেউ নেচে নেচে, ঢুল, বাদ্যসহ বিভিন্ন প্রতীক নিয়ে মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিলে অংশ নেওয়া সাধারণ ভোটাররা জানান, আফরোজা খানম রিতা দীর্ঘদিন ধওর মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের নিবীর ভাবে খোজ খবর রেখেছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তাই কোনো সংগঠনের ব্যানার, কোন প্রকার নেতাকর্মী ছাড়াই সাধারণ মানুষের উদ্যোগে এই মিছিল ও শোডাউনের আয়োজন করা হয়েছে।
একজন অংশগ্রহণকারী কৃষক আরফান বলেন, আমরা কোনো দলের নির্দেশে আসিনি। আমাদের নিজের ভালোবাসা ও বিশ্বাস থেকেই আজ রাস্তায় নেমেছি। আমরা চাই এমন একজন মানুষ নেতৃত্বে আসুক, যিনি সাধারণ মানুষের কথা বোঝেন।
স্থানীয়রা মনে করছেন, সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রণে এই মিছিল সাটুরিয়ার নয়, মানিকগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এবং আফরোজা খানম রিতার জনপ্রিয়তার প্রতিফলন ঘটিয়েছে।
মানিকগঞ্জ - ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেন, আমি দীর্ঘদিন রাজনীতি করি, আমার কোন নেতা কর্মী ছাড়া সাধারণ মানুষ যে মিছিল ও শোডাউন করে সেটা আমার আগে জানা ছিলোনা । আমার রাজনীতি জীবনে এটাই সার্থকতা।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা