ভোটার সচেতনতায় উরফিতে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ।
তথ্য অফিসার মোঃ সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র কর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তারাপদ দাশ এবং ৭ নং উরফি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির গাজী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভোট নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি গণভোটে সুচিন্তিত মতামত প্রদানেরও আহ্বান জানান।
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, এবারের নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও বডি ক্যামেরা ব্যবহার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে তথ্য অফিসার ভোটারদের আচরণবিধি সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি অন্যান্য বক্তারা ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং ভোটের দিন করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ