মনোহরগঞ্জে ভোটকেন্দ্র রক্ষায় সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।গতকাল দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,বর্তমানে আসন্ন জাতীয় নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন ও তাদের অধীনস্থ ইউনিটসমূহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়োজিত রয়েছে। এ প্রেক্ষাপটে ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ৫ সিগন্যাল ব্যাটালিয়ন চারটি ভিন্ন উপজেলায় সেনা ক্যাম্প স্থাপন করেছে। এসবের মধ্যে মনোহরগঞ্জ উপজেলা একটি গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ এলাকা।আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে – এমন যেকোনো উদ্ভূত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলার লক্ষ্যে সেনা সদস্যদের নিয়মিতভাবে প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে মনোহরগঞ্জ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে একটি পরিস্থিতিনির্ভর মহড়া (Situational Training Exercise) আয়োজন করা হয়।উক্ত মহড়ায় এমন একটি কাল্পনিক পরিস্থিতির অবতারণা করা হয়, যেখানে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি অকস্মাৎ মিছিল করে এসে ভোটকেন্দ্রের বাহিরে অপেক্ষারত অতর্কিত হামলা চালায় এবং জনমনে আতংক সৃষ্টি করে। তাদের অতর্কিত হামলায় সাধারণ ভোটাররা ভীত হয়ে যায় এবং ভোট প্রদানে নিরুৎসাহিত হয়। একই সময়ে তারা সাধারণ জনগণ ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ করার চেষ্টা করে।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ঘটনার সংবাদ পাওয়া মাত্র পেট্রলরত সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে গমন করে উচ্ছৃঙ্খল ব্যক্তিদের নিষ্ক্রিয় করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক করে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।উক্ত মহড়ার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারিত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।
তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি
বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম