বকশীগঞ্জে বাস কাউন্টার থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ২ নং বগারচর ইউনিয়নের গোপালপুর কারওয়ান বাজারে একটি বাস কাউন্টার থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপালপুর কারওয়ান বাজারে অবস্থিত একটি বাস কাউন্টারের ভেতরে থাকা একটি বস্তা থেকে এসব মদের বোতল উদ্ধার করা হয়। বাস কাউন্টারটির মালিক রেজাউল করিম (পিতা— মো. আব্দুল ওয়াহেদ), গ্রাম চৌখারচর, কাউন্টারের ভেতরে সন্দেহজনক একটি বস্তা দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় গ্রাম পুলিশকে জানান।
খবর পেয়ে গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি তল্লাশি করে ভারতীয় মদের বোতল উদ্ধার করে এবং পরে বকশীগঞ্জ থানা পুলিশকে অবহিত করে। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৪ বোতল মদ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
অভিযান পরিচালনাকারী বকশীগঞ্জ থানার এএসআই আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি বস্তা থেকে ২৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী