ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের নিয়ে মাঠ দিবস


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৫-২-২০২৬ বিকাল ৭:৫৬

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপ্রাদ্যে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামতা ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান সিরাজ। এসময় জেলা বীজ প্রত্যায়ন অফিসের বহিরাংগণ কর্মকর্তা মুহাম্মদ আব্দুস ছালাম, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা শহিদ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা এস এম তারেক মাহমুদ সহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সভায় সরিষা চাষে আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার, মানসম্মত বীজ নির্বাচন, সঠিক সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমন বিষয়ে বিস্তারিত কারিগরি আলোচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান সিরাজ। তিনি বলেন, তেলজাতীয় ফসল বিশেষ করে সরিষার উৎপাদন বাড়াতে এ ধরনের প্রদর্শনী মাঠ ও প্রশিক্ষণ কার্যক্রম কৃষকদের আগ্রহ ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভায় কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের উৎপাদন বাড়াতে উৎসাহ জোগাচ্ছে এবং বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে সহায়তা করছে। উল্লেখ্য, প্রদর্শনী মাঠে বারি সরিষা-১৪ জাতের সরিষার চাষ প্রদর্শন করা হয়।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা