ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

কুমিল্লা'য় ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৬-২-২০২৬ বিকাল ৫:২২

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা  মহানগর ইসলামী ছাত্র শিবিরের উদ্যেগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র‍্যালিটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে কুমিল্লা প্রেসক্লাবসহ নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিন করে।
টাউনহল মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালির পূর্ব বক্তব্যে ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর সভাপতি হাসান আহমেদ বলেন, "আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার এদেশে মাথাচাড়া দিতে পারবে না, এদেশে ছাত্র শিবিরের একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। জুলাই বিপ্লব ছাত্র শিবিরের রক্তের বিনিময়ে এসেছে। বর্তমান প্রজন্ম জানে কীভাবে স্বৈরাচারী সরকার পতন করতে হয়।
এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন,ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংগঠনিক যাত্রা শুরু করে। নতুন বাংলাদেশে আদর্শ সমাজ বিনির্মাণে  ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। শত শত শহীদের রক্তের বিনিময়ে গড়া ইসলামী ছাত্র শিবির সংগঠনটি আগামীর বাংলাদেশ বির্নিমানে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর সেক্রেটারী ও সাবেক মহানগর শিবির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মহানগর শিবির সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েতসহ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।

Aminur / Aminur

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ