জামালপুর–১-এ নির্বাচনী হুমকির অভিযোগ জামায়াতের সাংবাদিক সম্মেলন
জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে দলীয় নেতা–কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির প্রার্থী নাজমুল হক সাঈদীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন বলেন, বিএনপির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি এবং আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া কয়েকজন নেতা–কর্মী জামায়াতের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন এবং ভোট চাইতে বাধা দিচ্ছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের সমর্থকেরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলছে এবং নির্বাচনী মাঠে বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও দৃশ্যমান প্রতিকার পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি। তিনি বগারচর ইউনিয়নের পলাশ, কামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, বাট্টাজাড় ইউনিয়নের লিটন আকন্দ ও পাররামরামপুরের জে কে সেলিমসহ কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন, তারা নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে উপজেলা আমীর শফিকুল্লাহ, সেক্রেটারি আদেল ইবনে আওয়াল, অধ্যাপক মো. আব্দুল আজিজ, কারিমূল ইসলাম, রাশেদ মাহমুদ ও আবুল কালাম আজাদসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী