গণতন্ত্র ন্যায় ও মানুষের অধিকার রক্ষায় ধানের শীষে ভোট দিন: মুহাম্মদ শাহেদ
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, আজ আমরা এক ঐতিহাসিক সময়ের মুখোমুখি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারানো গণতন্ত্র, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে আগামী জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটি সিদ্ধান্তই নতুন বাংলাদেশ গড়তে সহায়তা করবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন। ধানের শীষ কোনো একক দলের প্রতীক নয়, ধানের শীষ হলো খেঁটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, যুবক ও সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক। তিনি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম-৫ সংসদীয় আসন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের ধানের শীষের সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপির অন্তর্গত ৪৪নং সাংগঠনিক ওয়ার্ডের কুঞ্জছায়া আবাসিক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে গুপ্ত রাজনীতি আর চলবে না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফার আলোকে ভবিষ্যত বাংলাদেশ চলবে। একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার জন্য দেশের জনগণের সাথে তামাশায় লিপ্ত। স্বাধীনতার ঘোষক হতে শুরু করে বেহেশতের টিকিট বিক্রি করে চলছে। এদেশের মানুষ যথেষ্ট সচেতন। ফ্যাসিস্ট পলাতক খুনী হাসিনাও সকাল বিকাল এমন মিথ্যা অপপ্রচার চালাতো। চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এ এলাকার কৃতী সন্তান, সুখে দুঃখে আপনাদের পাশে সবসময়ে থাকবেন। আপনাদের একটি ভোট ধানের শীষে পড়লে, তাহা হবে অন্যায় অবিচার মিথ্যা প্রপাগান্ডা’র বিরুদ্ধে প্রতিবাদ, হবে উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান। গণতন্ত্র ন্যায় ও মানুষের অধিকার রক্ষায় আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন।
গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুঞ্জছায়া আবাসিক এলাকার সেক্রেটারি শাহ আলম কন্ট্রাক্টর, ৪৪ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মামুন আলম, আলমগীর শিকদার, আলহাজ্ব দিদারুল আলম, মোঃ মূসা, মোঃ আবু কন্ট্রাক্টর, সাইফুদ্দীন আহমেদ, ইঞ্জিনিয়ার মো: মহসীন, মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, মহানগর যুবদলের সাবেক সদস্য শাবাব ইয়াজদানী, প্রফেসর সাঈদুল হক সিকদার, থানা যুবদলের শাহ আলম, শাহাবুদ্দিন, শফিউল বাশার শামু, অমিত হাসান, মনির হোসেন, থানা ছাত্রদলের সদস্য সচিব আকিব, জয়নাল, রাকিব, নাবিদ, মেহেদী, ইমন প্রমূখ নেতৃবৃন্দ।
Aminur / Aminur
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ
ক্যাশলেস পাঁচবিবি গড়ার পথে নতুন যাত্রা, পূবালী ব্যাংকের র্যালি ও মতবিনিময়
পরকীয়ায় ঘটনা ধামা চাপা দিতে পৃবের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ বাবসিকে গ্রেপ্তার
বিএনপি'র দুই শীর্ষ নেতা গুম মামলার অন্যতম আসামি অসিত কুমার রায় বর্তমানে হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) যেন এক অধরা শক্তি !
কেবল দেনা শোধ করেছি, বাড়ি গিয়ে বিল্ডিংয়ের কাজ শেষ করবো
ঘরের কাজে ব্যস্ত মা, মনপুরায় পানিতে ডুবে প্রাণ গেল আড়াই বছরের তাসমিয়ার
মাগুরায় ৩৩৩টি গুরুত্বপূর্ণ সড়ক গেজেটভুক্ত
কুতুবদিয়ায় ছাত্রদলের নেতাদের শালীনতা বিবর্জিত আচরণে বিব্রত বিএনপি
অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের শক্ত হাতে কলম ধরার আহ্বান এমপি সুরাইয়া জেরিন রনির
সৌদি আরবে আগুনে মৃত্যু: পরিচয় মিলেছে নওগাঁর ১৩ জনের
নরসিংদীতে মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩২