ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নবম পে-স্কেলের দাবিতে টুঙ্গিপাড়ায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ


টুঙ্গিপাড়া  প্রতিনিধি photo টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২৬ বিকাল ৫:২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবম পে-স্কেল ঘোষণা ও দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ১১ থেকে ২০ গ্রেডের (সাবেক তৃতীয় ও চতুর্থ শ্রেণি) কর্মচারীরা।
মঙ্গলবার সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা। এ সময় কর্মচারীরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম স্থগিত রেখে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টুঙ্গিপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা তাদের ৭ দফা দাবি তুলে ধরে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বল্প বেতনের কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে দিন যাপন করছেন। দীর্ঘদিন ধরে আশ্বাস মিললেও নবম পে-স্কেল বাস্তবায়নে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন বক্তারা।
দুই ঘণ্টার এই কর্মবিরতির কারণে সকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ সাময়িক ভোগান্তির শিকার হন। আন্দোলনরত কর্মচারীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবারও একই কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।

Aminur / Aminur

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ