ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৬-২-২০২৬ রাত ৮:১১

যশোরের অভয়নগরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। 
র‍্যালিটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নূরবাগ মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘শুভ শুভ শুভ দিন, শিবিরের জন্মদিন’ সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালেমাখচিত সবুজ পতাকা এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা ফেস্টুন দেখা যায়।
র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী ছাত্রশিবির যশোর জেলা সভাপতি মোল্লা মোঃ আশিকুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মিনারুল ইসলাম, জেলা অফিস সম্পাদক মহিব্বুল্লাহ হোসেন, জেলা প্রকাশনা সম্পাদক ও অভয়নগর উপজেলা শিবিরের পরিচালক সাজিদ হাসান, জেলা মাদ্রাসা ও মিডিয়া সম্পাদক আমানুল্লাহ সাদিক, জেলা স্কুল ও কলেজ সম্পাদক নাজিরুল ইসলাম সাহাদ, নওয়াপাড়া কলেজ শিবিরের সভাপতি এস এম ফয়সাল আহমেদ, নওয়াপাড়া পৌর শিবিরের সভাপতি সাকিব হুসাইন, পৌর সাংগঠনিক থানা সভাপতি সাকিব হুসাইন, অভয়নগর পূর্ব সাংগঠনিক থানা সভাপতি ইয়াছিন মোল্যা, পশ্চিম থানা সভাপতি আইয়ুব হোসেন, ভৈরব থানা শিবিরের সভাপতি হাসিব শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতির বক্তব্যে মোল্লা মোঃ আশিকুজ্জামান বলেন, “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ। সংগঠনের আদর্শে শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

Aminur / Aminur

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার