মনপুরায় বিএনপি–জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত ৪
ভোলার মনপুরা উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন—আবদুল গনি (পিতা: মুজাম্মেল হক), তাহেরা খাতুন ও রাসেল হাওলাদার এবং জামায়াতে ইসলামীর মো: ইদ্রিস (পিতা: আবদুর রব)। তাদের বাড়ি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কামালপুর এলাকায়।
আহত আবদুল গনি জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে তিনি ও আরও দুইজন কামালপুর কলোনিতে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে যান। এ সময় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে হারুন হুজুর ও শরিফ হুজুরের নেতৃত্বে প্রায় ৩০ জন সেখানে উপস্থিত হন।
তিনি বলেন, “আমরা আগে এসেছি—এ কথা বলে আগে প্রচারণা শেষ করার অনুরোধ জানালে তারা আমার কথা না শুনে আমাকে ধাক্কা দেয়। এরপর লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে।”
অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষের মো. ইদ্রিস (পিতা: আবদুর রব), উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, অভিযোগ করে বলেন, “মারামারির খবর শুনে ঘটনাস্থলে গেলে আমাকে রাস্তার ওপর বিএনপির লোকজন মারধর করে।”
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিএনপির সমর্থকরা এলাকায় ভোট চাইতে আসেন। কিছুক্ষণ পর জামায়াতে ইসলামীর লোকজন সেখানে গেলে কে আগে প্রচারণা চালাবে—এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির পর সংঘর্ষ শুরু হয়। এ সময় আবদুল গনিকে টেনে রাস্তার ওপর নিয়ে গিয়ে মারধর করা হয়।
এ বিষয়ে মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন বলেন,
“আমাদের লোকজন শান্তিপূর্ণভাবে ভোট চাইতে গেলে জামায়াতের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে আমাদের একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই।”
অপরদিকে মনপুরা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিমুল ইহসান জসিম এই বিষয়ে বক্তব্য দিতে অনিচ্ছুক।
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ