ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর উঠসন বৈঠক


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ৭-২-২০২৬ দুপুর ১১:৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  মুন্সীগঞ্জ–৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী কামরুজ্জামান রতন এর পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার  (৬ ফেব্রুয়ারি) বিকেলে গজারিয়া  ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪ নং ওয়াডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে অতিথিরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী কামরুজ্জামান রতন কে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী আহসানুল্লাহ চেয়ারম্যান, গজারিয়া উপজেলা আহবায়ক কমিটির সদস্য এবং গজারিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক  মোঃ ফিরোজ আলম মোল্লা, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হারুন সরদার,  গজারিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইকবাল আশিক, সানাউল্লাহ জেহাদ, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম সিকদার, মিলন গাজী, বিল্লাল আখন্দ, আওলাদ হোসেন, হিরন গাজী, মাসুূদ রানা,রিপন, তাপস  সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 উঠান বৈঠকে স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ