ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় বিএনপির উদ্যোগে এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৭-২-২০২৬ দুপুর ১২:৪৪

মনপুরায় বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ উপলক্ষে নির্বাচনী এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মনপুরা উপজেলা ২নং হাজীরহাট ইউনিয়নের হাজীরহাট বাজারে এ এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচি পালিত হয়। এতে মহিলা ও পুরুষসহ প্রায় ২২০ জন নির্বাচনী এজেন্ট অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষকেরা এজেন্টদের উদ্দেশ্যে জানান , ভোটকেন্দ্রে উপস্থিত থেকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে দায়িত্ব পালন করতে হবে। ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করা, ব্যালট পেপার ও ভোটের স্বচ্ছতা নিশ্চিত করা এবং যেকোনো অনিয়ম বা বিধি লঙ্ঘনের ঘটনা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এসময় বক্তারা আরও জানান , সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয়ভীতি বা প্রলোভনের কাছে নত স্বীকার না করে আইন ও নৈতিকতার ভিত্তিতে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত