আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস- ২০২৬ পালিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে দিবসটি পালন করা হয়।
দিবসটির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন, ইশারা ভাষা কেবল বাক-প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি সমৃদ্ধ ভাষা। সমাজের মূল স্রোতধারায় তাদের সম্পৃক্ত করতে হলে আমাদের ইশারা ভাষা সম্পর্কে সচেতন হতে হবে।
বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় এবং তাদের স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও যোগ করে বলেন, কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন অবহেলিত না থাকে, এমন একটি সমাজ বিনির্মাণ করা এবং তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা আমাদের নাগরিক দায়িত্ব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মোঃ ফইসাল আহমেদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রতিবন্ধী সেবা কেন্দ্রের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সরকারি ও বেসরকারি পর্যায়ে ইশারা ভাষার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
Aminur / Aminur
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার