সন্দ্বীপ থেকে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আলাউদ্দিন সিকদারের নির্বাচনী অ্যাপ উদ্বোধন ও ইশতেহার প্রকাশ
সন্দ্বীপ থেকে একাদশ দলীয় নির্বাচনী ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মুহাম্মদ আলাউদ্দিন সিকদারের নির্বাচনী অ্যাপ উদ্বোধন ও ইশতেহার প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় অভিজাত রেস্টুরেন্ট কাচ্চি ডাইনে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভোটারদের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন, নির্বাচনী কার্যক্রম সহজতর করা এবং ইশতেহারের মূল বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই নির্বাচনী অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর রাজনীতির অংশ হিসেবে এই অ্যাপ জনগণের সঙ্গে প্রার্থীর সরাসরি সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রকাশিত ইশতেহারে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার, সুশাসন, কর্মসংস্থান সৃষ্টি ও জনকল্যাণমূলক কর্মসূচির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইশতেহারে অবকাঠামো উন্নয়ন, মানবিক উন্নয়ন,দারিদ্রতা ও বেকারত্ব দূরীকরন,নৌ- যাতায়াত ব্যবস্থা সহজ করা, সন্দ্বীপের ভু-খন্ডের সীমানা নির্ধারন, আধুনিক নৌ-যান ও নৌ পুলিশ এবং আলোর ব্যবস্থা করে রাত্রেও নৌ-পথে যাত্রী পারাপার নিশ্চিত করা,নিরবিচ্ছিন্দ বিদ্যুৎ ব্যবস্থা, মুল ভু-খন্ডের সাথে সড়ক যোগাযোগ নিশ্চিত, অর্থনৈতিক অঞ্চল নির্মান ইত্যাদিকে অধিক গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, মুহাম্মদ আলাউদ্দিন সিকদার একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে জনগণের সক্রিয় সমর্থনের মাধ্যমে তিনি বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে একাদশ দলীয় নির্বাচনী ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, সংশ্লিষ্ট উপজেলা শাখা।
Aminur / Aminur
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক