মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৬৪ পিস ইয়াবা উদ্ধার,১২ দিন পর পলাতক রাইসমিল মালিক গ্রেপ্তার
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাইস মিলের মালিক মো. ইকবাল হোসেন (৩৯) পালিয়ে গেলেও পরে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা ও পুলিশ সূত্রে জানা যায়, মনপুরা থানার সাধারণ ডায়েরি নং–৭৯১ (তারিখ: ২৪ জানুয়ারি ২০২৬) এর আলোকে এসআই (নিরস্ত্র) শুভ্রদেব কুন্ডুর নেতৃত্বে থানা পুলিশ ওই রাতে নিয়মিত টহল ডিউটিতে নিয়োজিত ছিল। একই দিন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ডিউটি অফিসারের মাধ্যমে খবর আসে—বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত মো. ইকবাল হোসেনের মালিকানাধীন একটি রাইস মিল থেকে মাদক উদ্ধার করেছে এবং থানা পুলিশের সহযোগিতা প্রয়োজন।
খবর পেয়ে অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ সদস্যরা ২৫ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে নৌবাহিনীর টিম ইনচার্জ রাসেল মাহমুদ (সিইএ)-এর উপস্থিতিতে স্থানীয় দুইজন সাক্ষীর সামনে উদ্ধারকৃত আলামত পরিমাপ ও জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল, একটি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি কালো রঙের Apache RTR 160 সিসি মোটরসাইকেল, একটি জাতীয় পরিচয়পত্র। পরিমাপ অনুযায়ী উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ছিল ৬.৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ হাজার ২০০ টাকা। জব্দ তালিকা মূলে আলামত জব্দ করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। পরবর্তীতে রাসায়নিক পরীক্ষার জন্য ২ পিস ইয়াবা নমুনা হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
নৌবাহিনী সূত্র জানায়, অভিযান চলাকালে রাইস মিলের পেছনের দরজা দিয়ে অভিযুক্ত মো. ইকবাল হোসেন কৌশলে পালিয়ে যান। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিন এর ছেলে ।
এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করা হয়। পরবর্তীতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর শনিবার (৭ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত ছিল এবং অবশেষে তাকে আইনের আওতায় আনা হয়েছে।
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ