ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

‎দলীয় বনাম স্বতন্ত্র: গাইবান্ধা–০৫ আসনে ভোটের অঙ্ক জটিল


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৭-২-২০২৬ দুপুর ৪:১৫

‎আসন্ন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা–০৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে নির্বাচনী মাঠে ক্রমেই জটিল সমীকরণ তৈরি হচ্ছে। একসময় যেখানে লড়াই সীমাবদ্ধ থাকত দুই বা তিনটি প্রধান দলের মধ্যে, সেখানে এবার দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা বহুমুখী রূপ নিয়েছে। ফলে ভোটের ফলাফল নিয়ে আগাম কোনো স্পষ্ট পূর্বাভাস দিতে পারছেন না স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও।
‎‎এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফারুক আলম সরকার। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও সাংগঠনিক অভিজ্ঞতা তাঁর বড় শক্তি বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। বিএনপির মূল ভোটব্যাংক ধরে রাখার পাশাপাশি সাধারণ ভোটারদের সমর্থন পাওয়ার আশা করছেন তিনি। তবে এই সমীকরণকে জটিল করে তুলেছে দলের সাবেক নেতা ও বর্তমানে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের অংশগ্রহণ। একসময় একই রাজনৈতিক বলয়ের মানুষ হওয়ায় তাঁর প্রার্থিতা বিএনপির ভোট ভাগ করে নিতে পারে—এমন আশঙ্কা রয়েছে দলটির ভেতরেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে ইতোমধ্যে তুই উপজেলা হতে প্রায় ১৮ জন বিভিন্ন পর্যায়ের  নেতাকে বহিষ্কার করা হয়েছে, যা বিএনপির অভ্যন্তরীণ চ্যালেঞ্জকেই সামনে আনছে।
‎‎অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী এই বিভক্ত পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছেন। মুক্তিযোদ্ধা পরিচয় ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা তাঁর প্রচারণায় বাড়তি মাত্রা যোগ করেছে। জামায়াতের নিজস্ব ভোটব্যাংকের পাশাপাশি নিরপেক্ষ ভোটারদের একটি অংশকে আকৃষ্ট করার সম্ভাবনাও দেখছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
‎‎জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। দলীয় প্রতীক ও সাংগঠনিক কাঠামোর ওপর ভর করে তিনি নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তবে জাতীয় পার্টির জন্য বাড়তি হিসাব তৈরি করেছে দলটিরই সাবেক প্রার্থী ও এবারকার স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু। তাঁর অংশগ্রহণে জাপার ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দলটির কৌশলগত অবস্থানকে কিছুটা দুর্বল করতে পারে।
‎‎সব মিলিয়ে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ, জামায়াত প্রার্থী ওয়ারেছ আলী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু—এই পাঁচ প্রার্থীর উপস্থিতিতে গাইবান্ধা–০৫ আসনের নির্বাচন আর ত্রিমুখী নয়, বরং স্পষ্টভাবে বহুমুখী প্রতিযোগিতায় রূপ নিয়েছে।
‎‎স্থানীয় রাজনৈতিক নেতাদের মতে, এই আসনে দলীয় জনপ্রিয়তার পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, স্থানীয় সংগঠনের শক্তি এবং বিদ্রোহী প্রার্থীদের প্রভাব ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষ পর্যন্ত ভোটাররা কোন সমীকরণকে প্রাধান্য দেন—তারই প্রতিফলন দেখা যাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার মাধ্যমে।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা