গোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের গণসংযোগ
রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান গোদাগাড়ীতে গণসংযোগ করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিনি গোদাগাড়ী পৌর এলাকার সদর ডাইংপাড়া ও হাটপাড়া এলাকায় বিভিন্ন সড়ক ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি রিকশাচালক, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গণসংযোগকালে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি ডা. মো. ওবায়দুল্লাহসহ দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও গণসংযোগে অংশ নেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত