ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‘দাঁড়িপাল্লার এক পাল্লা আমেরিকা, অন্যটি ভারত’: বাউফলে চরমোনাই পীর


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২৬ দুপুর ৪:৩০

পটুয়াখালীর বাউফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বাউফল পাবলিক মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বলেন, "এখন দাঁড়িপাল্লার দুইটা পাল্লা দেখি; একটা গোপনে আমেরিকা, আরেকটি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ আমেরিকা বা ভারতের ইনসাফ দেখতে চাই না। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল যারা প্রকৃত ইসলাম ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে লড়াই করছে। আসন্ন নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা উপস্থিত জনতাকে হাতপাখার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য যে, মাত্র একদিন আগে (শুক্রবার) একই মাঠে জনসভা করেছিল জামায়াতে ইসলামী, যেখানে প্রধান অতিথি ছিলেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বাউফলের একই ভেন্যুতে পরপর দুই দিনে দেশের প্রধান দুই ইসলামী রাজনৈতিক শক্তির পাল্টাপাল্টি জনসভা ও শীর্ষ নেতাদের বক্তব্যে এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা