ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন ‘বেঁচে থাকা’র পথচলা শুরু


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৭-২-২০২৬ বিকাল ৫:২৩

টাঙ্গাইলে এক ঝাঁক উদ্যমি নারীদের উদ্যোগে বেঁচে থাকা’ নামে একটি সামাজিক, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। টাঙ্গাইল জেলা শহরের কলেজপাড়া এলাকায় সংগঠন  কার্যালয়ে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক আলোচনা সভার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন হাছিনা আফরোজ দিনা। কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব গ্রহণ করেন সাধারণ সম্পাদক মমতাজ পারভিন, সাংগঠনিক সম্পাদক সুবর্না খান ইতি, প্রোগ্রাম অফিসার ইলমি তাবাসসুম,  কার্যকরী সদস্য ফরিদা খান রিচি, জেরিন মাহমুদ শম, নাসিমা জাহান খান মুক্তি, উম্মে হাবিবা আক্তার, সালমা আক্তার, নাজমা আক্তার, হাছিনা আক্তার, এলিজা আনজুম জামান, দিলারা বেগম, নিপা হক, ফারহানা লিজা ও হোসনে আরা। ‘বেঁচে থাকা’।
সংগঠনের আত্মপ্রকাশের প্রথম দিনেই তারা তিনজন দরিদ্র রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
জীবিত থাকা আর বেঁচে থাকার পার্থক্য অনুধাবন করতেই -আর্তমানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকে এক ঝাঁক উদ্যমী নারী সমাজসেবীদের উদ্যোগে যাত্রা শুরু করলো নতুন সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘বেঁচে থাকা’। 
সংগঠনটির প্রতিষ্ঠাতারা জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং সম্পূর্ণ সেবামূলক মনোভাব নিয়ে এটি গঠিত হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এর মূল লক্ষ্য।
সংগঠনের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে: অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা।
জরুরি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে রক্তদান কর্মসূচী পরিচালনা। পরিবেশ রক্ষায় সচেতনতা ও বৃক্ষরোপণ অভিযান। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, "বেঁচে থাকা মানে শুধু নিশ্বাস নেওয়া নয়, বরং অন্যের উপকারে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো। আমরা চাই একটি মানবিক সমাজ গড়তে যেখানে কোনো মানুষই অবহেলিত থাকবে না।" সংগঠনের সদস্যরা একে অপরের সহযোগিতায় এবং স্বচ্ছতার সাথে আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, সংগঠনটি ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে বড় পরিসরে মানবিক প্রকল্প পরিচালনার পরিকল্পনা করছে। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত