বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো হেলিকপ্টার যোগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে দুর্গম বড়থলি ইউনিয়নে ১ টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টার যোগে নিরাপদে পৌঁছানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার হাসনাত জাহান খান। কেন্দ্রটির নাম রাইমং ছড়া। শনিবার ( ৭ ফেব্রুয়ারী) বেলা ৩ টা ৫৩ মিনিটে এ তথ্য জানান, তিনি আরও জানান, উপজেলায় ৫ টিতে হেলিকপ্টার ব্যবহার করতে হবে বলে প্রস্তাব পাঠালে ৫ টি কেন্দ্রেই হেলিকপ্টারে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে যাবে। তিনি আরও জানান, উপজেলার ১৩ টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৫ টিতে জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার করতে হবে হেলিকপ্টার। এতে সহযোগিতা করছেন সেনাবাহিনী ও বিমানবাহিনী।
ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছাতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা- কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার উপজেলা হতে জেলা সদরে পাঠানো হবে। এই ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি এবং রাইমংছড়া। অন্য চার কেন্দ্রগুলোও এভাবে পাঠানো হবে।
এছাড়াও নির্বাচন অফিসার ছালেহ আহমদ ভুইঁয়া জানান, উপজেলায় মোট ১৩ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪৫১৫ জন,পুরুষ -১২৫৬৮,মহিলা-১১৯৪৭ জন। তারমধ্যে বড়থলি ইউনিয়নে ২৩৩৪ জন,কেংড়াছড়িতে ৫৫৭২ জন,বিলাইছড়িতে ৭২৪৭ জন এবং ফারুয়াতে ৯৩৬২ জন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে ওয়াজ মাহফিলে সাংবাদিকদের নিয়ে আব্বাসীর বিতর্কিত মন্তব্য
ধামরাইয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শালিখায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউপি চেয়ারম্যান আলী হোসাইন শিকদার
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
কালিগঙ্গা নদীতে অতিরিক্ত বোঝাই ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, মা এখনও নিখোঁজ
নাগেশ্বরীর ভিতরবন্দে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন সাইদুর রহমান লিটন
গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন
২৪ দিন পর বনে মিলল নিখোঁজ কিশোর সবুজের দেহবশেষ
তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে নওগাঁ সদরের ১২৮ মণ্ডপে মণ্ডপে এমপি ধলু
বাউফলে অগ্নিকাণ্ড: কথা রাখলেন বিএনপি নেতা হুমায়ুন কবির, ক্ষতিগ্রস্ত পরিবারকে দিলেন ১ লাখ টাকা
এসএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তানহা হোসেন