ইউজিসি প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম গোবিপ্রবির শিক্ষক মোহাম্মদ ফারুক
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘প্রফেশনাল ডেভলপমেন্ট ট্রেনিং (পিডিটি)’-এ মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক। ইউজিসির বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি)’ প্রকল্পের আওতায় দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২০২৫ সালের ১২ অক্টোবর শুরু হয়ে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার মাসব্যাপী এই প্রশিক্ষণ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রায় ৬০ জন শিক্ষক প্রথম স্লটে অংশগ্রহণের সুযোগ পান। ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করা হলে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ ফারুক। একই সঙ্গে তিনি পিডিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ইউজিসির এইচইএটি প্রকল্পের আওতায় এটিএফ এসপিপি প্রাপ্ত বাংলাদেশের একমাত্র শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গবেষণায় আগ্রহী ও পারদর্শী এই শিক্ষকের আন্তর্জাতিক মানের বিভিন্ন জার্নালে প্রকাশিত গবেষণাকর্মের সাইটেশন সংখ্যা বর্তমানে ৪০০ ছাড়িয়েছে। সমাপনী অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ভারপ্রাপ্ত রেক্টর ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম তার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। পুরস্কার প্রাপ্তিতে মোহাম্মদ ফারুক গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ