ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ন্যায় বিচারের দাবীতে দ্বারে দ্বারে ঘুরছে একটি পরিবার রৌমারীতে জোরপূর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২৬ বিকাল ৬:৫২

রৌমারীতে জমি জবরদখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে মিটুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ন্যায় বিচারের দাবীতে মাতাব্বরদের দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে অবশেষে রৌমারী থানা ও কুড়িগ্রাম বিজ্ঞ-আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামে।
পুলিশ, মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের রৌমারী আলগা মৌজায় জে এল নং-২২,খতিয়ান নংএসএ  ১১১৬৯, দাগ নং এসএ ২৬৩৩ দাগের ১.১৫ একর জমির মধ্যে ১৯৮৭ সালে রফিয়াল এর কাছ থেকে ৫ শতক জমি ক্রয় করেন আব্দুল মন্ডল ও ২০১১ সালে রফিয়ালের মেয়ে মাসুদার কাছ থেকে ৩ শতক জমি দলিল মুলে ক্রয় করেন আব্দুস ছালাম এবং প্রায় ৩৮ বছর থেকে তিনি ভোগদখল করে আসছেন। ৮ শতক জমি ক্রয় সূত্রে মালিক হন মন্ডলের ছেলে আব্দুস ছালাম। নিজ নামে হাল-নাগাদ, খারিজ খাজনাদিও সম্পন্ন করেন তিনি।
গত ২৬ মার্চ ২০২১ সালে ভূমিদস্যু আবুল কালাম এর ছেলে মিটুল মিয়া সহ তার স্বজন ও ভারাটিয়া লোকজন লাঠিসোঠা নিয়ে দলবদ্ধ ভাবে ওই জমিতে যায় এবং পূর্বের ঘর ভেঙ্গে নিজেদের দখলে নিয়ে টিনশেড বেড়া দিয়ে ঘিরে ফেলে। কয়েক দিন পর ওই জমির অপর পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে। এতে জমির প্রকৃত মালিক আব্দুস ছালাম বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ নানা ধরনের হুমকি দিতে থাকে। নিরুপায় হয়ে এলাকার মাতাব্বরদের কাছে ন্যায় বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে থাকে। এনিয়ে গ্রাম্যমাতাব্বরগণ কয়েকবার শালিশি বৈঠকে বসলেও কোন নিরোসন হয়নি। সে বিচার না পেয়ে আব্দুস ছালাম বাদী হয়ে রৌমারী থানা ও উপজেলা সহকারি কমিশনার ভূমি বরাবর একাধীক অভিযোগ দায়ের করেন। বিচার না পেয়ে অবশেষে ভুক্তভোগী পরিবারটি ন্যায় বিচারের জন্য গত ২৯ জুলাই ২৫ ইং কুড়িগ্রাম বিজ্ঞ-আদালতে মামলা দায়ের করেন। যার পিটিশন মামলা নং ২৫২/২৫। উক্ত মামলার প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারী ২৬ ইং তারিখে সরেজমিনে তদন্ত করার জন্য কুড়িগ্রাম বিজ্ঞ-আমলী আদালত থেকে দুইজন আইজীবি আসেন। তদন্তের সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যব্যক্তিগণ উপস্থিত।
বিষয়টি সম্পর্কে রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. কাওছার আলী বলেন, বিজ্ঞ আদালতের আদেশে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়েছে। 

আরমান / আরমান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত