ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রচলিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নতুন কিছু দেওয়া সম্ভব নয়, পটুয়াখালীতে  চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৭-২-২০২৬ বিকাল ৭:১৫
পটুয়াখালী ১ আসনে হাতপাখা প্রতিকের প্রার্থীর সমর্থনে জনসভা এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় পৌর শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথী হিসেবে যোগ দেন দলের আমীর চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলের হাজার হাজার নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হন। জনসভা রুপ নেয় জন সমুদ্রে। জনসভায় ইসলামী আন্দোলনের আমীর বলেন, রাষ্ট্র পরিচালনা পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে মতের মিল না হওয়ায় জামায়াত এনসিপি সহ অন্যান্য দলের সাথে না গিয়ে একক ভাবে নির্বাচনে অংশগ্রহন করছেন। নির্বাচিত হলে ইসলামী শরিয়াহ মোতাবেক রাস্ট্র পরিচালনা সহ দুর্নিতি, চাঁদাবাজি, মাদক নির্মুলে পদক্ষেপ গ্রহন এবং বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। ইসলামি আন্দোলনের আমির আজ পটুয়াখালীর ৪টি আসনের প্রার্থীদের সমর্থনে বিভিন্ন এলাকায় আয়োজিত আরো ৫ টি জনসভায় অংশগ্রহন করবেন।
চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রচলিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নতুন কিছু দেওয়া সম্ভব নয়। জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক জোটের সমালোচনা করে তিনি বলেন, ৫৪ বছর ধরে প্রচলিত আইনেই দেশ চলেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।
ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মানুষ জুলুম ও নির্যাতনমুক্ত একটি সোনার দেশ চেয়েছিল। কিন্তু ক্ষমতালোভী একটি স্বার্থান্বেষী মহলের নীল-নকশার কারণে সেই আশা ভেস্তে যেতে বসেছে।
তিনি আরও বলেন, দেশ স্বাধীনের বয়স ৫৪ বছর চলছে। দেশ স্বাধীন করতে গিয়ে মানুষ প্রাণ হারিয়েছে।
সাম্য-মর্যাদা-ন্যায় বিচার প্রতিষ্ঠা। যাদের মাধ্যমে ৫৪ দেশ চলছিলো। তিনটির পরিবর্তে তাদের মাধ্যমে আমরা পেয়েছি, পাঁচ বার চোরের দিক দিয়ে পুরস্কার। হাজার হাজার মা তাদের সন্তান হারা হয়েছে। স্বাধীন দেশে বসে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করে। 
 
বক্তব্য শেষে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০১ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আবুল হাসান বোখারীর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন এবং তাকে বিজয়ী করার আহ্বান জানান।

আরমান / আরমান

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩