ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

উন্নয়ন বঞ্চনার অবসানে ও ৩১ দফা বাস্তবায়নে কাউনিয়ায় বিএনপির উঠান বৈঠক


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৭-২-২০২৬ বিকাল ৭:১৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছেন মরহুম রহিম উদ্দিন ভরসার কন্যা রেহানা ভরসা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান বক্তব্যে রেহানা ভরসা বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।”
রেহানা ভরসা এলাকাবাসীর উদ্দেশে বলেন, অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করা এবং খেটে খাওয়া সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে সংসদ সদস্য নির্বাচিত করার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
উঠান বৈঠকে উপস্থিত সাধারণ মানুষ বিএনপির ঘোষিত ৩১ দফার প্রতি সমর্থন জানিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

আরমান / আরমান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে