ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নির্বাচন সামনে রেখে পঞ্চগড়ে যৌথবাহিনীর টহল ও শৃঙ্খলা শোডাউন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৭-২-২০২৬ বিকাল ৭:৩৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর টহল ও শৃঙ্খলা শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এই শোডাউন পরিচালনা করা হয়। এতে পুলিশ, র‍্যাব, ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। টহল চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাস টার্মিনাল ও বাজার এলাকায় উপস্থিতি জোরদার করা হয়।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে এই কার্যক্রম চালানো হচ্ছে। সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তার অনুভূতি জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
যৌথবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, নির্বাচনকালীন সময়ে নিয়মিত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।
এ সময় স্থানীয় জনগণ যৌথবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ অনেকটাই কমবে

আরমান / আরমান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত