ভূঞাপুরে মসজিদ থেকে দিনেদুপুরে দুঃসাহসিক চুরি, হতাশ মুসল্লিরা
পবিত্র উপাসনালয়, যেখানে মানুষ প্রশান্তির খোঁজে আসে, সেই আল্লাহর ঘরেও হানা দিতে দ্বিধাবোধ করছে না অপরাধীরা। টাঙ্গাইলের ভূঞাপুরে দিনেদুপুরে কুকাদাইর টি-রোড জামে মসজিদ থেকে দুঃসাহসিক ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। তবে এটিই নতুন ঘটনা নয়, এর পূর্বেও মসজিদ থেকে ৪ থেকে ৫ বারের মতো ব্যাটারির চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) যোহর ও আসর নামাযের মাঝামাঝি কোনো এক সময়ে মসজিদের ভেতর থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুঃসাহসিক চোরচক্র। জানা গেছে, প্রতিদিনের মতো যোহরের নামাজ শেষ করে মুসল্লিরা বাড়ি ফিরে যাওয়ার পর মসজিদটি সাময়িকভাবে নির্জন হয়ে পড়ে। ঠিক এই সুযোগটিই লুফে নেয় ওত পেতে থাকা চোরচক্র। অত্যন্ত সুকৌশলে তারা মসজিদের ভেতরে প্রবেশ করে মসজিদ থেকে ভারী ব্যাটারিটি খুলে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। এদিকে আসরের নামাজের সময় মুয়াজ্জিন আযান দিতে এসে দেখেন মসজিদের অন্ধকার কক্ষটিতে কেবল তার ঝুলছে,ব্যাটারি নেই।
মসজিদে আসা মুসল্লিরা আক্ষেপ করে বলেন, "মানুষ এখন আল্লাহর ঘরকেও ভয় পায় না। এটা শুধু চুরি নয়, এটা আমাদের বিশ্বাসের ওপর আঘাত।" দিনেদুপুরে এত বড় ব্যাটারি নিয়ে গেল, অথচ কেউ টেরও পেল না! এটা খুবই হতাশা ও দুঃখজনক ঘটনা। এ ঘটনায় আমরা এলাকায় এখন নিজেদের জিনিসপত্র নিয়েই আতঙ্কে আছি। এ বিষয়ে কুকাদাইর টি-রোড জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন জানান, "পবিত্র উপাসনালয় থেকেও দিনেদুপুরে চুরির ঘটনা আমাদের ভাবিয়ে তুলছে। এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।" স্থানীয়দের দাবি, ইদানীং এলাকায় মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় চুরির ঘটনাগুলো বাড়ছে। এর পূর্বেও মসজিদ থেকে ৪ থেকে ৫ বার ব্যাটারি চুরি ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান