ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

অসাম্প্রদায়িক দেশ গড়তে বিএনপির বিকল্প নেই: মিলন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৭-২-২০২৬ রাত ৮:৪৫

একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর মহানগরের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফজলুল হক মিলন বলেন, বাংলাদেশে কোনো মানুষ যেন ধর্ম বা পরিচয়ের কারণে বৈষম্যের শিকার না হয়- এটি নিশ্চিত করবে বিএনপি। আমাদের লক্ষ্য একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া, যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষ সমান অধিকার ও নিরাপত্তা নিয়ে বসবাস করবে।
তিনি আরও বলেন, ভয়ভীতি ও দমন-পীড়নের মধ্যেও গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এ সময়ে বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, অনেককে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
ফজলুল হক মিলন বলেন, প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবে, নিজের জমিতে চাষ করবে এবং নিরাপদ পরিবেশে জীবনযাপন করবে- এমন বাংলাদেশই বিএনপি প্রতিষ্ঠা করতে চায়। ধর্মীয় সম্প্রীতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন পুবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার, সাবেক আহ্বায়ক সুলতান উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকিসহ পুবাইল থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি