ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটিয়ায় মহাসড়কের ধারে ময়লার পাহাড়, হুমকীতে পরিবেশ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৮-২-২০২৬ দুপুর ১:২৩

চট্টগ্রামের অন্যতম প্রাচীন পটিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালের ৯ এপ্রিল। প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পেলেও বিগত ৩৫ বছরে এখানে গড়ে ওঠেনি একটি স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র কিংবা ডাম্পিং স্টেশন। প্রশাসনিক অবহেলা ও পরিকল্পনার ঘাটতির ফলে মাত্র ৪ বর্গমাইল আয়তনের এই পৌরসভায় বসবাসরত লক্ষাধিক মানুষ প্রতিদিনের গৃহস্থালি ও অন্যান্য বর্জ্য নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। কোথাও কোথাও -সেখানে ময়লা ফেলার প্রবণতায় জনস্বাস্থ্য ও পরিবেশ আজ মারাত্মক ঝুঁকির মুখে, অথচ এ বিষয়ে কার্যকর উদ্যোগের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাহুলী এলাকায় খোলা স্থানে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ বর্জ্য জমিয়ে রাখা হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে প্রতিদিন কয়েক শত টন গৃহস্থালি ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে ওই স্থানে ফেলা হচ্ছে। এলাকায় প্রবেশ করলেই তীব্র দুর্গন্ধে সেখানে দাঁড়িয়ে থাকা দুরূহ হয়ে পড়ে। চারপাশ জুড়ে মশা ও মাছির উৎপাত চোখে পড়ার মতো। এর ফলে বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। বর্ষা মৌসুম এলেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। বৃষ্টির পানিতে ময়লার স্তুপ ভেঙে আবর্জনা গড়িয়ে পড়ে মহাসড়কের ওপর। এতে পথচারীদের পাশাপাশি বাস ও ট্রেনের যাত্রীরাও মারাত্মক দুর্ভোগে পড়ছেন। খোলা স্থানে আবর্জনা আগুনে পুড়িয়ে ফেলার ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ার কুণ্ডলী পরিবেশ ও জীববৈচিত্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ওমর কাইয়ুম জানান, খোলা জায়গায় জৈব বর্জ্য পচনের ফলে দুর্গন্ধ, চোখ এবং শ্বাসনালীতে জ্বালাপোড়া হয়। এতে শ্বাসযন্ত্রের অসুস্থতা (হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া), ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ হতে পারে। 

পটিয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার পরিদর্শক অরজিত কুমার দাশ জানান, ১৪ জন নারী ও ৩২ জন পুরুষ শ্রমিক নিয়মিত বর্জ্য পরিষ্কারের কাজে নিয়োজিত। কিন্তু আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই আমাদের সমস্যায় পড়তে হচ্ছে।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা (সচিব) নেজামুল হক বলেন, ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য পটিয়া সদরের ইন্দ্রপুল এলাকায় ইতোমধ্যে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। মামলা জটিলতার কারণে কাজ আটকে আছে।

পটিয়া পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান জানান, একটি ডাম্পিং স্টেশন পটিয়া পৌরবাসীর দীর্ঘদিনের দাবি। এছাড়া সার্বিক পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এটি খুবই জরুরি। আমরা দ্রুত কাজ শুরু করতে পারবো বলে আশা করছি।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত