বাগেরহাটের অগ্রনী ব্যাংক পিএলসি’র বার্ষিক ক্রীড়া ও বনভোজন অনুষ্ঠিত
অগ্রনী ব্যাংক পিএলসির বাগেরহাটের সকল শাখার সমন্বয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী ও তাদের পরিবার নিয়ে শনিবার দিনব্যাপী খুলনার গিলেতলা জাহানাবাদ ক্যান্টনমেন্টের পিকনিক কর্নারে এ প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের খুলনা সার্কেলের মহা-ব্যবস্থাপক মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা সার্কেলের উপ-মহাব্যবস্থাপক এসএম ইস্রাফিল হোসেন। অতিথি হিসাবে আরো ছিলেন, খুলনার অঞ্চল প্রধান সহকারী মহাব্যবস্থাপক জিএম সিরাজুল ইসলাম। ক্রীড়ানুষ্ঠান ও বনভোজন শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতারন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের বাগেরহাট অঞ্চলের আঞ্চলিক প্রধান সহকারী মহাব্যবস্থাপক মোঃ শরীফুল ইসলাম। সভাপতির বক্তব্যে শরীফুল ইসলাম বলেন, পরিবার পরিজন নিয়ে বার্ষিক বনভোজন আমাদের একটি মিলন মেলা। এ মিলন মেলার আয়োজনে আমাদের ব্যাংকের কর্মকাজ আরো গতি বাড়বে বলে আমার বিশ্বাস। বর্তমান সময়ে ব্যাংকিং খাতে ক্রান্তিকাল চলছে। আমাদের কে সততার সাথে মাথা উচু করে গ্রাহকদের সেবা দিতে হবে। বনভোজন উৎসবে আমাদের সকল শাখার ব্যবস্থাপকদের সার্বিক সহযোগিতার জন্য সাধুবাদ জানিয়ে বলেন আগামীতে আরো বেশী আয়োজনে বনভোজন উৎসব করতে পারি সেদিকটা খেয়াল রাখতে হবে। ক্রীড়া ও বনভোজন শেষে পুরস্কার বিতারন ও অনুষ্ঠান সার্বিকভাবে পরিচলনা করেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোর।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ