ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবেঃ ড.সরওয়ার সিদ্দিকী


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ৮-২-২০২৬ দুপুর ১:২৬

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ১১দলীয় জোটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।  রবিবার (৮ফেব্রুয়ারী) স্থানীয় পোমগাঁ উচ্চ বিদ্যালয মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৯(মনোহরগঞ্জ লাকসাম )আসনে ১১দলীয় জোট মনোনীত প্রার্থী ড.একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী। এসময় তিনি বলেন -আগামী ১২ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সময় যত ঘনিয়ে আসছে,সারা বাংলাদেশে ১১দলীয় জোটের বিজয়ের পরিবেশ তত দৃশ্যমান হচ্ছে। কেননা বাংলাদেশের মানুষ এখন আর কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ দলকে ক্ষমতায় আনতে চায়না।তিনি বলেন -ইসলাম সাম্যের ধর্ম।কিছু লোক ভিন্ন ব্যাখ্যা দিয়ে ইসলামকে মানুষের কাছে কঠিন ভাবে বুঝানোর অপচেষ্টা করে যাচ্ছে। ইনশাআল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১দলীয় জোট সরকার গঠন করতে পারলে বাংলাদেশের সকল শ্রেনী পেশার মানুষ মায়ের কোলে শিশুর চেয়ে বেশি নিরাপদ থাকবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করা হবে। তিনি আরো বলেন- গত ৫৪ বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন আসেনি। গুম-খুনের শাসনের কারণে জুলাই আন্দোলনের প্রয়োজন হয়েছিল। গত দেড় বছরে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ইনসাফের পক্ষে রায় দিয়েছেন তরুণেরা।তিনি আরো বলেন-  বিএনপির উদ্দেশে বলেন, ‘ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বেঁচে থাকার কার্ড দেবেন। ইভটিজিং ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের কার্ড দেবেন। তাহলে মানুষের কাজে লাগবে। রাজনৈতিক দলের দায়িত্ব কার্ড দেওয়া নয়। এটি ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের কাজ। পরে তিনি সকলের কাছে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়ি পাল্লায় ভোট প্রার্থনা করেন।  সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, বিজনেস ফোরামের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি এর সভাপতিত্বে ও ঝলম দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির সাইফুল সালেহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আশরাফুজ্জামান মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটার মাইন উদ্দিন সোহাগ, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক নেতা এড.আশিকুর রহমান, মৈশাতুয়া ইউনিয়নের জামায়াতের আমির  মো,মহিন উদ্দিন, জাহাঙ্গীর আলম মিয়াজী এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ও ঝলম দক্ষিণ ইউনিয়ন জামায়াত এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এমএসএম / এমএসএম

বাবুগঞ্জে এনজিওর প্রায় ২০ লাখ টাকা নিয়ে দম্পতি উধাও।

শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই উপকারভোগী নারীকে পাওয়ার টিলার প্রদান

গাজীপুরের কাশিমপুরে জমি নিয়ে বিরোধ: হামলা, ভাঙচুর ও জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

নালিতাবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা

গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষ বিতরণ

মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে জগদল উচ্চ বিদ্যালয়ে ক্লাস বাদ দিয়ে মানববন্ধন করার অভিযোগ

রায়গঞ্জে সংস্কার হলো করতোয়া নদীর ঝুঁকিপূর্ণ সাঁকো

সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা

তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড