ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৪টি দোকান ও ২টি গোডাউন পুড়ে ছাই


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৮-২-২০২৬ দুপুর ১:২৭

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে, সবাই যখন ঘুমে বিভোর, ঠিক তখনই রাত আনুমানিক শনিবার দিবাগত রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনাটি ঘটে রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে সুমন স্বর্ণকারের স্বর্ণের দোকানে আগুন দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকান ও গোডাউনগুলোতে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে বাংলাবাজার জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
এই অগ্নিকাণ্ডে মোট ৪টি দোকানঘর ও ২টি মুদি মালামালের গোডাউন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে, আব্বাস তালুকদারের মুদি দোকান, শরিফ ডালির মুদি দোকান ও তার গোডাউন, সুমন স্বর্ণকারের স্বর্ণের দোকান, নুর ইসলামের জাল-বটের দোকান এবং অন্যান্য ব্যবসায়ীদের একটি মালামাল ভর্তি গোডাউন।
স্থানীয়দের ধারণা, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকারও বেশি হতে পারে। আগুনের তীব্রতায় দোকানগুলোতে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে মনপুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার ফাইটারদের প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত