সীতাকুণ্ডের উন্নয়ন ও সম্যাসা সমাধানে আসলাম চৌধুরিকে ভোট দিতে বললেন সহধর্মিণী জামিলা নাজনীন
চট্টগ্রাম-৪ আসন সীতাকুণ্ড, আকবরশাহ-পাহাড়তলি (আংশিক) এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী অধ্যাপক লায়ন মো: আসলাম চৌধুরি এফসিএ । আগামি ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে উপজেলার সৈয়দপুর থেকে সলিমপুর পর্যন্ত মাঠ চসে বেড়াচ্ছেন আসলাম চৌধুরি। প্রচারণায় বসে নেই তাঁর পরিবারের সদস্যরাও। আসলাম চৌধুরির স্ত্রী-কন্যা সহ পরিবারের সদস্যরা এখন নিবার্চনী মাঠে। আসলাম চৌধুরির স্ত্রী জামিলা নাজনীন মাওলা চৌধুরি এলাকার পাড়া-মহল্লায় গণসংযোগ ও উঠান বৈঠক করছে প্রতিনিয়ত । তার উপস্থিতিতে নারী ভোটারদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্বামীর জন্য ভোট ছেয়ে এলাকার মানুষের সুখ-দু:খের খোজ খবর রাখছেন। শনিবার বিকালে সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ড পূর্ব আমিরাবাদ এলাকায় এক উঠান বৈঠকে তাঁর উপস্থিতে এলাকার নারী ভোটার ছিলো চোখে পড়ার মতো। এসময় তিনি নারী ভোটারেদের কাছে স্বামীর জন্য চাইছেন ভোট।
সীতাকুণ্ড উপজেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট রওশন আরার সভাপতিত্বে ও সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহের উদ্দীন আশরাফের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে জামিলা নাজনীন মাওলা চৌধুরি বলেন, আগামি জাতীয় সংসদ নিবার্চনে আসলাম চৌধুরিকে জয়যুক্তের মাধ্যমে সীতাকুণ্ডের মানুষের ভাগ্যের পরিবর্তান সম্ভব। সীতাকুণ্ডবাসী ও আসলাম চৌধুরির হাতকে শক্তিশালী করে উন্নয়নের প্রচেষ্টাকে অব্যাহত রাখতে ধানের শীষে ভোট দিতে হবে।
এসময় তিনি আরো বলেন, আমার স্বামী আসলাম চৌধুরি যদি এমপি নির্বাচিত হয়, এলাকার মানুষের উন্নয়ন ও সকল সম্যাসার সমাধানে ভূমিকা রাখবে। প্রতিটা নাগরিকের ভোট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই আগামি ১২ ফেব্রুয়ারি সকল নারী ভোটারদের ভোট কেন্দ্রে যেতে হবে এবং উন্নয়নের মার্কা ধানের শীষে ভোট দিতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল উত্তর জেলার নেত্রী নারগিস আক্তার, উপজেলা মহিলা দলের নেত্রী এডভোকেট নাছিমা আক্তার ডলিসহ স্থানীয় নেতাকর্মীরা ।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ