বঙ্গবন্ধুর ডাকে আমরা নিজস্ব পতাকা পেয়েছি : মেয়র টিটু
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে ও মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহণের মাধ্যমে অনেক ত্যাগ সাধনা ও রক্তের বিনিময়ে আমরা লাল-সবুজের দেশ বাংলাদেশ পেয়েছি। পেয়েছি স্বাধীন রাষ্ট্র ও নিজস্ব পতাকা। তাই সবাইকে সঠিক ইতিহাস জেনে দেশপ্রেমিক হওয়ার পরামর্শ দেন।
শনিবার (২ অক্টোবর) সকালে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন তিনি।
প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের আলোকে বিভিন্ন বিষয়ে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ৩০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল বাশার, সচিব রাজীব কুমার সরকার, প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখা প্রধানগণ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার