ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রথমবার যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ১০০ বন্দি


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৮-২-২০২৬ দুপুর ৪:৩২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে বন্দিদের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ প্রক্রিয়ায় মোট ১০০ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা দেশের কারাগার ব্যবস্থায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। কারাগার সূত্রে জানা গেছে, বিষয়টি বন্দিদের জানানো হলে শুরুতে অনেকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে জাতীয় পরিচয়পত্রের অভাব, অনলাইনে নিবন্ধনে জটিলতা কিংবা জামিনে মুক্তির সম্ভাবনার কারণে অনেকেই আবেদন সম্পন্ন করতে পারেননি। সব মিলিয়ে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ১২৯ জন বন্দি অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধন করেন। নির্ধারিত প্রক্রিয়া অনুসারে শনিবার চূড়ান্তভাবে ১০০ জন বন্দির ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের আগে বন্দিদের নিজ নিজ নির্বাচনী আসনের প্রার্থী ও প্রতীক সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধিত ভোটারদের জন্য পৃথক প্যাকেট পাঠানো হয়, যেখানে ব্যালট পেপার, ভোট প্রদানের নির্দেশনা ও স্বাক্ষরের ফরম সংযুক্ত ছিল। বন্দিরা নির্ধারিত স্থানে বসে ব্যালট পেপারে ভোট প্রদান করে খাম সিলগালা করেন। পরে ব্যালট ও স্বাক্ষর সংবলিত কাগজপত্র আলাদা খামে ভরে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান জানান, নিবন্ধিত বন্দিদের মধ্যে ১০০ জন সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সব কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ