শারীরিক অসুস্থতায় হাসপাতালে মুফতি আমির হামজা: শয্যাপাশে বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ চলাকালে তিনি অসুস্থতা অনুভব করলে তাঁকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মুফতি আমির হামজার অসুস্থতার সংবাদ পেয়ে কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার হাসপাতালে ছুটে যান। তিনি অসুস্থ প্রার্থীর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় জাকির হোসেন সরকার তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মুফতি আমির হামজার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বী হলেও অসুস্থতার খবরে এক প্রার্থীর অন্য প্রার্থীর পাশে দাঁড়ানোর এই ঘটনাকে স্থানীয় সাধারণ মানুষ ও ভোটাররা একটি বিরল মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাঁরা মুফতি আমির হামজার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি রাজনৈতিক সহাবস্থানের এই পরিবেশকে সাধুবাদ জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা