ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নেত্রকোণার দুর্গাপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীর সমর্থককে অর্থদণ্ড


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২৬ দুপুর ৪:৪১

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের দুই প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে দুর্গাপুর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোঃ মিজানুর রহমান।
মোঃ মিজানুর রহমান জানান,উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ত্রকোণা-১আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রিকশা প্রতীকের গোলাম রব্বানীর ব্যানার বৈদ্যুতিক খুঁটি,দেয়াল ও গাছে টানানো হয়। এ অভিযোগে তার সমর্থক হুমায়ন কবীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থক তাজুলকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান,নির্বাচন আচরণবিধি ২০২৪-এর ৭(গ) ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ