চৌদ্দগ্রামে গাঁজাসহ আটক ২
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ এবং দুই রাউন্ড গুলিসহ একটি ভারতীয় পিস্তল ও ৬০ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার এসআই প্রতুল দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুরে বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. রাসেল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। সে একই গ্রামের সৈয়দ আহমেদের ছেলে।
এছাড়াও থানার এসআই শুভ দেবনাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশের পৃথক একটি টিম শুক্রবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্র নগর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ কালিকাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মো. মক্রম আলীর ছেলে আবুল কালামকে আটক করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে গাঁজাসহ দুজনকে আটক করা হয়। শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি শিবের বাজার বিওপির নায়েব সুবেদার মো. শাহ্ আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার ভোরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের সীমান্তবর্তী বদরপুর এলাকায় সীমান্ত পিলার (নং ২১০০/৬) এর ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্র ও মাদক পাচারকালে বিজিবি ধাওয়া করলে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় দুই রাউন্ড গুলিসহ একটি ভারতীয় পিস্তল, বস্তাভর্তি ৪৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েস, ১৩ বোতল ভারতীয় বিয়ার ও ১ কেজি ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় একজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো তিনজনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় মাদক ও অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।
এমএসএম / জামান
চন্দনাইশে বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে আয়োজক কমিটির সংবাদ সম্মেলন
বড়লেখায় ৬৮০০ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
কক্সবাজারে বিজিবি’র অভিযানে ৩১ কোটি টাকার ইয়াবার চালান জব্ধ
ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আদমদীঘির চাঁপাপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার
মোহনগঞ্জে উন্নয়ন ও আইনশৃঙ্খলার নতুন বার্তা দিলেন লুৎফুজ্জামান বাবর
মানিকগঞ্জে মাদক বিরোধী অভিযানে বাধা দেওয়ায় ইউপি সদস্যসহ গ্রেফতার ২
কাউনিয়ায় হজযাত্রীদের প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত
তেঁতুলিয়ায় জুয়া বিরোধী অভিযানে আটক ৮, টাকার বিনিময়ে ২ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ
ধামইরহাট কেজি স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
মাগুরা শ্রীপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশ নিলেন "এমপি" মনোয়ার হোসেন