কুড়িগ্রামের চরকাঠগিরাই দারুন নাজাত মাদ্রাসার ছাএ জাতীয় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে অবস্থিত চরকাঠগিরাই দারুন নাজাত মাদ্রাসা। যেখানে আধুনিক সুযোগ-সুবিধা সীমিত, যোগাযোগ ব্যবস্থা দুর্বল এবং শিক্ষার্থীদের বড় একটি অংশ দরিদ্র ও বঞ্চিত পরিবারের সন্তান—ঠিক সেখান থেকেই উঠে আসছে জাতীয় পর্যায়ের সাফল্যের গল্প।
এবছর ঢাকায় জাতীয় কুরআন প্রতিযোগিতায় দেশের বাছাইকৃত প্রায় ১ শত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষাথী অংশগ্রহণ করেন। এরমধ্যে নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাঠগিরাই দারুন নাজাত মাদ্রাসার শিক্ষাথী হাফেজ নুরনবী দেশব্যাপী প্রথম স্থান অধিকার অর্জন করায় প্রশংসায় ভাসছেন শিক্ষক,এলাকাবাসী ও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষাথীদের কাছে।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শাহজালাল বলেন, “এই অর্জন আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী সবার সম্মিলিত পরিশ্রমের ফসল।আমরা আমাদের শিক্ষাথীদেরকে যথাযথ নিয়মে লেখাপড়া করার চেষ্টা করি কিন্তু পারিপার্শ্বিক অবস্থানগত কারণে নানা সমস্যায় প্রতিষ্ঠানটি জর্জরিত।
এছাড়া তিনি আরো বলেন হাফেজ নুরনবী
বিগত মাসের জানুয়ারী মাসে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান স্বর্ণপদক অর্জন করেন।
মাদ্রাসার মুতাওয়াল্লী ও পিসব-এর সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন হাবিবী বলেন, “এই সাফল্য শুধু একটি পুরস্কার নয়; এটি চরকাঠগিরাই এলাকার জন্য এক বিরল সম্মান। এলাকাবাসীর ভালোবাসা ও সহযোগিতাই আমাদের শক্তি। এ উপলক্ষে আজ রবিবার এলাকাবাসী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে হাফেজ মাওলানা নুরনবীকে গণ সংবর্ধনা প্রদান করা হয়।
এতে এলাকাবাসী আনন্দ ও গর্বের সাথে অংশগ্রহণ করেন। তাঁদের মতে, এই সাফল্য চরাঞ্চলের নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষার প্রতি আরও আগ্রহী করবে।
অএ প্রতিষ্ঠানের হাফেজ মো:ফরিদুল ইসলাম জানান শিক্ষাথীদের পিছনে আমার দীর্ঘ দিনের মেধা,পরিশ্রম ও অধ্যবসায় এর কারণে শিক্ষাথী হাফেজ নুরনবীর আজকের এই সাফল্য।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ