ব্যক্তি না দল কিসের ওপর নির্ভর করছে উল্লাপাড়া-সলঙ্গার ভোট?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে নির্বাচনী মাঠ এখন চরম উত্তেজনাপূর্ণ। দিন যত এগোচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে এই আসনে মূল লড়াইটি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম খান ও বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এম আকবর আলীর মধ্যে। স্থানীয় রাজনীতি বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর এই আসনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনের মাঠে কার্যত অনুপস্থিত থাকায় ভোটের সমীকরণ পুরোপুরি ঘুরে গেছে। ফলে সাধারণ ভোটারদের দৃষ্টি এখন দাঁড়িপাল্লা ও ধানের শীষ এই দুই প্রতীকের দিকেই কেন্দ্রীভূত।
জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান মাঠে নেমে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। গ্রাম গঞ্জ, হাট বাজার, পাড়া মহল্লায় নিয়মিত উঠান বৈঠক ও পথসভায় অংশ নিয়ে তিনি নিজেকে ব্যক্তি রাজনীতির বিকল্প হিসেবে তুলে ধরছেন। তাঁর সমর্থকদের দাবি, নির্যাতন, মামলা ও বৈষম্যের রাজনীতির বিরুদ্ধে মানুষ এবার দাঁড়িপাল্লার দিকেই ঝুঁকছে।
অন্যদিকে বিএনপির প্রার্থী এম আকবর আলী তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাবেক সংসদ সদস্য হিসেবে উন্নয়ন কর্মকাণ্ডকে সামনে রেখে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, ঐতিহ্যগত ভোট ব্যাংক ও সাংগঠনিক শক্তির দিক থেকে ধানের শীষ এখনও শক্ত অবস্থানে রয়েছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তি দেখে ভোট দিবে । অনেক ভোটারই শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্ত খোলা রাখছেন, যা লড়াইকে আরও অনিশ্চিত করে তুলেছে।
সব মিলিয়ে উল্লাপাড়া-সলঙ্গা আসনে নির্বাচনী ‘খেলা’ এখন চূড়ান্ত লেভেলে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তাপ। শেষ পর্যন্ত কোন প্রতীক হাসবে বিজয়ের হাসি সেটিই এখন এই আসনের সবচেয়ে বড় প্রশ্ন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন